কেরানীগঞ্জে ছিনতাইকারীর গুলিতে দুজন আহত গণপিটুনিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার জাজিরা এলাকায় গতকাল রোববার রাতে ছিনতাইকারীদের গুলিতে সোহরাব (৩০) ও মোশাররফ (২০) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। এ সময় এলাকাবাসী ছিনতাইকারী দলের অজ্ঞাত পরিচয়ের এক সদস্যকে (৩০) আটক করে পিটুনি দিলে তাঁর মৃত্যু হয়। সোহরাব ও মোশাররফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন জানায়, রাত নয়টার দিকে একদল ছিনতাইকারী জাজিরা বাজার এলাকায় জমি ব্যবসায়ী সোহরাবের পথ আটকে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা পরিষ্কার নয়। তদন্ত করে দেখা হচ্ছে।