কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় গত শনিবার রাতে মাসুদ (২৬) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলমগীর (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্র জানায়, রাত একটার দিকে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় তিন ব্যক্তি মাসুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মাসুদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জনতা আলমগীর নামের এক ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত মাসুদকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত মাসুদের স্ত্রী আইরিন জানান, মাসুদ পুরান ঢাকার একটি আইপিএস তৈরির কারখানায় চাকরি করতেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত মাসুদ ছিনতাইকারী। ছিনতাই করা টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে নিজ দলের লোকেরাই তাঁকে হত্যা করেছে।