কেরানীগঞ্জে জাটকা জব্দ আটক ৭
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া বাজার ও কোনাখোলা বাজারে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে দুই মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা বিিক্রর অভিযোগে সাতজনকে আটক করা হয়৷
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল নয়টার দিকে খোলামোড়া বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০ কেিজ জাটকাসহ দীনেশ বর্মণ (৫৭), আবদুল করিম (৫৮), দীনা বর্মণ (৫০) ও ভাসানী চন্দ্র বর্মণ (৬০) নামের চার মাছবিক্রেতাকে আটক করা হয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টার িদকে কোনাখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আলেক (২৭), নাজির হোসেন (২৬) ও আতিকুর রহমান (২৮) নামের িতন মাছবিক্রেতাকে প্রায় ৩০ কেিজ জাটকাসহ আটক করা হয়। পরে ওই সাতজনের প্রত্যেককে দেড় হাজার টাকা করে েমাট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জব্দ করা ওই জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।
আদালত পরিচালনা করেন ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক ফকির মিরাজ আলী শেখ ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর।