কেরানীগঞ্জে টাইম বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকার নর্দমা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাইম বোমা উদ্ধার 

করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাত সদস্যের একটি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল বোমাটি চিহ্নিত করে অকেজো করে দেয়।

স্থানীয় লোকজন চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকার একটি নর্দমায় বোমাসদৃশ কিছু দেখে পুলিশে খবর দেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ বোমাটি উদ্ধার করে। বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমাটি উদ্ধারের পর বিকেল সাড়ে চারটায় এটিকে অকেজো করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, নাশকতা করার জন্য বোমাটি রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সহকারী পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত শক্তিশালী
একটি টাইম বোমা। বোমাটি    দেখে ও এটি নিষ্ক্রিয় করতে গিয়ে বোঝা গেছে, এটি দক্ষ কারিগরের হাতে তৈরি।