কেরানীগঞ্জে টাইমবোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকার নর্দমা থেকে টাইম বোমা উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাত সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী বিশেষ দল বোমাটি চিহ্নিত করে। বিকেল সাড়ে চারটার দিকে এটিকে অকেজো করে দেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের এসিপি রহমতউল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত শক্তিশালী একটি টাইমবোমা। বোমাটি দেখে এবং এটি নিষ্ক্রিয় করতে গিয়ে বোঝা গেছে এটি খুব দক্ষ টেকনেশিয়ানের হাতে তৈরি ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, নাশকতা করার জন্য বোমাটি রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।