কেরানীগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজৈন্দ্রপুর এলাকায় গতকাল রোববার ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে রাজৈন্দ্রপুর সড়কে ওই তিন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। তাঁরা মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ঢাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলেই দুলাল মিয়া (৪০) ও মো. উজ্জ্বল (২০) নিহত হন। পরে আহত মো. বাবুলকে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-প্রশাসন) সাখাওয়াত হোসেন জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।