কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় কামরুল ইসলাম (৫৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত আটটার দিকে কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কামরুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, রাতে রাস্তায় আচার বিক্রির সময় পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশে একটি দ্রুতগামী ট্রাক কামরুলকে ধাক্কা দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।