কেরানীগঞ্জে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের আবদুল্লাহপুর রসুলপুর গ্রামে লন্ডন-প্রবাসী এরশাদুল হকের বাড়িতে সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশ পরা ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।গৃহকর্তা লন্ডন-প্রবাসী এরশাদুল হক জানান, সোমবার রাত দুইটার সময় ২০-২৫ জনের ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। মুখোশ পরা ডাকাতেরা তাঁকে ও তাঁর ভাতিজা ইমরানের হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ঘরের স্টিলের আলমারি ভেঙে ১৩০ ভরি স্বর্ণালংকার, ১৩ লাখ টাকা, দুই হাজার পাউন্ডসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ সার্কেল এএসপি জাকারিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।দক্ষিণ কেরানীগঞ্জের ওসি সাখাওয়াত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওই বাড়িতে ২০-২৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।