কেরানীগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকার একটি ডোবা থেকে গতকাল শনিবার বিকেলে রঞ্জু মিয়া নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নিহত রঞ্জুর স্ত্রী বুলবুলি বেগম জানান, তাঁরা কালিবাড়ী এলাকায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে রঞ্জু বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের নুরু মার্কেটের একটি তৈরিপোশাক কারখানায় কাজ করতেন।