কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রস্তুত। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
গতকাল শনিবার দুপুরে ওই কারাগারে গিয়ে দেখা গেছে, কারাগারের ভেতর ও বাইরে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। কারাগারের সামনের সড়ক রংবেরঙের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ’।