কেরানীগঞ্জে দগ্ধ পাঁচজনের মধ্যে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের দগ্ধ পাঁচজনের মধ্যে এক শিশু আজ বুধবার সকালে মারা গেছে।
শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। পরিবারটির দগ্ধ অন্য চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া শিশুটির নাম আব্দুল গণি (৫)। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থা ছিল আশঙ্কাজনক। আজ সকাল সাড়ে সাতটার দিকে সে মারা যায়।
২১ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় আগুনে দগ্ধ হন রিকশাচালক রিপন, তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।