কেরানীগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর বাজার এলাকায় গতকাল রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় মো. ফজলুল হক (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বাঘের খালপাড় এলাকার ব্যবসায়ী জসিমউদ্দিন (২৫) তাঁর মাকে নিয়ে রাজেন্দ্রপুর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় পাইনা খালপাড় এলাকার রনি (২৪), নয়ন (২৫) ও কাজল (২২) তাঁকে পূর্বশত্রুতার জের ধরে মারধর করে। এ ঘটনা নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় রাজেন্দ্রপুর বাজার এলাকায় বিচার হওয়ার কথা ছিল।গতকাল সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন রাজেন্দ্রপুর বাজার এলাকায় জড়ো হতে থাকে। বিচারক মো. বদিউজ্জামান ব্যক্তিগত কাজে অন্যত্র চলে গেলে বিচার না হওয়ায় পাইনা খালপাড় ও বাঘের খালপাড় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ৮-১০টি গুলিবর্ষণ হয়। এতে পথচারী মো. ফজলুল হকের পিঠে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, কী নিয়ে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।