কেরানীগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলায় ভাগনা এলাকায় দুই পক্ষে সংঘর্ষে আল আমিন ওরফে বাবু (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মো. শফিউদ্দিনের ছেলে মনির হোসেনের শাশুড়ি রুমা বেগমকে (৪০) গালিগালাজ করে রানা (১৪) নামের এক কিশোর।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনার জের ধরে রানা পক্ষ ও আকবর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আল আমিন ওরফে বাবু ভাগনা এলাকা দিয়ে যাওয়ার সময় রানা (১৫), আকবর (২৫), দেলোয়ার (২০), রনিসহ (২১) অজ্ঞাতনামা ৮-১০ সন্ত্রাসী বাবুর ওপর হামলা চালায়। তারা বাবুকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী বাবুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে দুপুরের দিকে সে মারা যায়। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।থানার এসআই মনিরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।