কেরানীগঞ্জে দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ কদমতলী এলাকার ঢাকা-মাওয়া সংযোগ সড়কের রাস্তার দুই পাশের ফুটপাত থেকে তিন শতাধিক ছোট-বড় টংঘর ও অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব সড়কের ফুটপাত দখলমুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় কদমতলী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।