কেরানীগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় ঢাকা-মাওয়া সংযোগ সড়কের তেঘরিয়া মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ নেওয়া সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ওসমান গনি বলেন, ‘ঢাকা-মাওয়া সড়কে আমরা আর মৃত্যু দেখতে চাই না। মহাসড়কগুলোতে যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার।’কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঢাকা-মাওয়া সড়কে দুর্ঘটনা রোধ করতে হলে চালকদের সচেতন করা প্রয়োজন। বন্ধুসভার উপদেষ্টা ও জিনজিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বলেন, সম্প্রতি ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জনসহ ১২ জন মাইক্রোবাস-যাত্রী প্রাণ হারান। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।মানববন্ধনে অংশ নেন বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদ হোসেন, বন্ধুসভার জমির হোসেন, মনির হোসেন, স্বপন ঘোষ, মো. রাসেল তালুকদার প্রমুখ।