প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছে জাইকা প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার সকালে জাইকার প্রতিনিধিরা উপজেলার কোন্ডা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও আগানগর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরে তাঁরা ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার, ভূমি অফিস ও বিভিন্ন দপ্তরের কার্যক্রমসহ বিভিন্ন সেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও জাইকার এনআইএস সাপোর্ট প্রজেক্টের সিনিয়র কনসালট্যান্ট আলী ইমাম মজুমদার, জাইকা কনসালট্যান্ট ও এনআইএস সাপোর্ট প্রজেক্টের চিফ অ্যাডভাইজর আতসুশি তকুরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ। ডিজিটাল সেন্টারগুলোতে জনসাধারণ কীভাবে সেবা পাচ্ছে তা পর্যবেক্ষণের জন্য জাইকার প্রতিনিধিদল এই সরেজমিন পরিদর্শন করে।