কেরানীগঞ্জে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঝিলমিল প্রকল্পের উত্তর পাশে বালুর মাঠে এ ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্ররা হলো শুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বাপ্পি ও তৃতীয় শ্রেণীর ছাত্র বাদল। বাপ্পির বাবার নাম ফারুক হোসেন। তারা হিজলতলা এলাকায় ইসমাইল মিয়ার বাড়িতে ভাড়া থাকত। অন্যদিকে নিহত বাদলের বাবার নাম বাসুদেব বর্মণ। তার বাড়ি শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায়।