কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়ার খাড়াকান্দি এলাকায় গত সোমবার গভীর রাতে মফিজ শিকদার নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ডাকাতদল দুই লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার লুট করে।বাড়ির মালিক মফিজ শিকদার জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের কথা শুনে তিনি দরজা খুলে দিলে ডাকাতদল ঘরের ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড দিয়ে বেদম প্রহার করতে থাকে। ডাকাতদের প্রহারে মফিজ শিকদার, ছেলে ওহিদুল, ছেলের বউ শারমিন, মেয়ে ময়না ও হাসিনা আহত হন।মফিজ শিকদার বলেন, এ সময় ডাকাতদল দুই লাখ আট হাজার টাকা এবং সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ চারটি মুঠোফোন নিয়ে যায়।