কেরানীগঞ্জে পুলিশকে লক্ষ করে ডাকাতদের ককটেল নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের ব্রাহ্মণর্কীতা এলাকায় গতকাল শনিবার একদল ডাকাত টহল পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের এক এএসআই আহত হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের একটি টহলদল থানায় ফেরার পথে ব্রাহ্মণর্কীতা সেতুর সামনে ওত পেতে থাকা ১৫-২০ জনের একটি ডাকাতদল তাদের লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের এএসআই এমদাদ হোসন আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সদস্য মো. সোহেল (২৪) গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।