কেরানীগঞ্জে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব আজ
ঢাকার কেরানীগঞ্জে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০১৭। সকাল নয়টায় কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করবেন প্রথম আলোর বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।
এ সময় উপস্থিত থাকবেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।
কেরানীগঞ্জ অঞ্চলে স্কুল বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশুর আঞ্চলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, হাসনাবাদ কামুচাঁন শাহ্ উচ্চবিদ্যালয়, জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, জিনজিরা পী এম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, শুভাঢ্যা উচ্চবিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়, নূর মোহাম্মদ নুরু মিয়া উচ্চবিদ্যালয়, কলাতিয়া উচ্চবিদ্যালয়, তালেপুর আদর্শ উচ্চবিদ্যালয়, আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়, কবি নজরুল উচ্চবিদ্যালয়, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলভ্যান স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ, পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চবিদ্যালয়, রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চবিদ্যালয়, সোনাকান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উচ্চবিদ্যালয়, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ, শাক্তা মডেল উচ্চবিদ্যালয়, পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চবিদ্যালয়।