কেরানীগঞ্জে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর আয়োজনে আজ শনিবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় স্কুল বিতর্ক উৎসব শুরু হয়েছে। উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই উৎসবে অংশ নিচ্ছে।
কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হয়। জাতীয় পতাকা ওড়ানো ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন প্রথম আলোর বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান, বন্ধু সভার জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন প্রমুখ।