কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের নিমতলা গ্রামে এক প্রবাসীর বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ২০-২২ জন সশস্ত্র ডাকাত ওই গ্রামের ইতালি-প্রবাসী শাহ আলমের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা গৃহকর্তা শাহ আলমের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) ও মা সুফিয়া বেগমকে (৬২) অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর আলমারির ড্রয়ার ভেঙে ডাকাতেরা এক হাজার ইউরো, ৪০ হাজার টাকা, ১০-১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।