কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মালামাল লুট
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে আমিনপাড়া মুহুরিপট্টির সৌদি আরব-প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।নজরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৩০) জানান, গভীর রাতে মুখোশ পরা ১০-১২ জন ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর বাড়ির তৃতীয় তলার দুটি দরজা ভেঙে ঘরে ঢুকে নজরুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে এবং তাঁর তিন ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতেরা ঘরের স্টিলের আলমারি ও ড্রয়ার ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার, সাড়ে তিন হাজার সৌদি রিয়াল, ১০টি মুঠোফোন সেট ও এক লাখ ৩৭ হাজার টাকা লুট করে। এরপর ডাকাতেরা পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আনিস মিয়ার (৪০) ঘরে ঢোকে। আনিসের হাত-পা বেঁধে পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন সেট ও এক হাজার ৩০০ টাকা নিয়ে যায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গতকাল বিকেলে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।