কেরানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
কেরানীগঞ্জের রুহিতপুরের বালুয়াটেক গ্রামের এক প্রবাসীর স্ত্রী (৩০) গত রোববার রাতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই গৃহবধূ কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন।মামলার সূত্রে জানা যায়, স্বামীর অবর্তমানে স্থানীয় শাহাজালাল, শহীদুল্লাহ, কাইয়ুম ও ফারুক হোসেন নামের চার লম্পটের কুনজরে পড়েন ওই গৃহবধূ। তাঁরা মিথ্যা অভিযোগ করেন, স্বামীর অবর্তমানে এক কিশোরের সঙ্গে তিনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এরপর তাঁরা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। অন্যথায় এই সম্পর্কের কথা গ্রামবাসীকে জানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতেও রাজি না হলে রোববার গভীর রাতে চার লম্পট তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।