কেরানীগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের আওতায় বেকার তরুণ-তরুণী ও নারীদের ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে অর্ধশত বেকার তরুণ-তরুণী ও নারীকে ১৫ দিনব্যাপী ‘নিশ্চিত ডলার আয়’ নামের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার সমিতি ও স্মার্ট জেনারেশন বাংলাদেশ। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সভাপতিত্ব করেন কালিন্দী ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।