কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাঙ্গালবাড়ি এলাকায় প্রাইম পিইটি অ্যান্ড প্লাস্টিক নামের একটি কারখানায় আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নজরুল ইসলামের মালিকানাধীন প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, সেটা বলা মুশকিল। তবে তিনি দাবি করেন অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মঞ্জুরুল হাসান জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।