কেরানীগঞ্জে ফল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে মাসুম (২৭) নামের এক ফল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কদমতলী মডেল টাউন বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বাবা মোহামঞ্চদ আলী বলেন, মাসুম বাদামতলী এলাকায় ফলের ব্যবসা করত। বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী দেওয়ান বলেন, মাসুম বাবা-মায়ের সঙ্গে মডেল টাউনের হোসেন হাজির বাড়িতে ভাড়া থাকতেন। সকাল নয়টার দিকে বাসা থেকে ১০০ গজ দূরে বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন খান বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে মাসুমকে হত্যা করা হয়েছে।