কেরানীগঞ্জে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাপায় নিহত হয়েছেন স্কুলশিক্ষক হজরত আলী (৫৭)। শিক্ষক মৃত্যুর খবরে ওই স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল রোববার রুহিতপুরের ভাসানচর ছাড়াভিটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হজরত আলী সাইকেলযোগে স্কুলের উদ্দেশে বাসা থেকে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভাসানচর ছাড়াভিটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি জনতা আটক করলেও চালক পালিয়ে যান।নিহত শিক্ষকের স্ত্রী আমেনা খানম জানান, গতকাল ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। এ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।