কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে জীবিত অবস্থায় উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি।গতকাল শনিবার বিকেলে শিকারীটোলায় দলের স্থানীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির নেতা হাসমত উল্লাহ, হাজি খোকন, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির, হাজি মাসুম প্রমুখ।