কেরানীগঞ্জে বিএনপির ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে উপজেলা শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে ২২ জনের নাম উল্লেখসহ বিএনপির অজ্ঞাত ২০০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। শ্রমিক লীগের সদস্য মো. উজ্জ্বল বাদী হয়ে শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা করেন। মামলার বিবরণে বলা হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএনপির নেতা-কর্মীরা কদমতলী এলাকায় শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের ভেতরে টাঙানো প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয়। এ ছাড়া ভাঙচুরের সময় শ্রমিক লীগের এক সদস্যকে পিটিয়ে আহত করাসহ কার্যালয়ের বিভিন্ন মালামাল লুট করেন বিএনপির নেতা-কর্মীরা।এদিকে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার কেরানীগঞ্জে বিএনপির মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এখন উল্টো বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।