কেরানীগঞ্জে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবিরের মুক্তির দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি জিনজিরা হাউলী এলাকা থেকে বের হয়ে জিনজিরা বাস রোড এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলের পর ঢাকা জেলা বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার হওয়া ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল কবিরের বাড়িতে যান। তাঁরা গ্রেপ্তার হওয়া জেলা বিএনপি নেতার স্ত্রী মীম কবিরের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেন। এ সময় মীম কবির তাঁর স্বামীকে মুক্ত করার বিষয়ে আইনি প্রক্রিয়াসহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির নেতাদের কাছে অনুরোধ জানান।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি