কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে টেলিফোনে হত্যা এবং তাঁর বাসভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেলে আটি পাঁচদোনা মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, আওয়ামী লীগের নেতা আবু সিদ্দিক, ফজলুল রহমান, ঢাকা জেলা ছাত্রলীগের নেতা এম এ এইচ আবিদ, হারুনুর রশিদ প্রমুখ।