কেরানীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ১৬ কোটি মানুষ অসাধ্যসাধন করতে পারে। দেশকে এগিয়ে নিতে পারে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত দেশে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি-বিষয়ক সেমিনার ও দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের চিন্তার ফলে তথ্যপ্রযুক্তির উন্নয়ন হচ্ছে। বিজ্ঞান ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না।
মেলার উদ্বোধক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার বিজ্ঞান প্রযুক্তিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে ছেলেমেয়েদের ছোটবেলা থেকে ধারণাটাই পাল্টে যাচ্ছে।
ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ প্রমুখ।