কেরানীগঞ্জে বিজ্ঞান মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা-এর সহযোগিতায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে গতকাল সোমবার থেকে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফা জাহান, প্রোগামার শারমিন আক্তার, রিয়াজ আহমেদ প্রমুখ। মেলায় আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজ্ঞানবিষয়ক কুইজ ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।