কেরানীগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মুক্তিরবাগ এলাকায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক ড্রেজার ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মো. সেলিম। 

পুলিশ ও এলাকাবাসী জানান, মো. সেলিম কয়েক বছর ধরে ড্রেজারে বালু ভরাটের ব্যবসা করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তাঁর গলা কাটা লাশ পাওয়া যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন,  ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কারণে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।