কেরানীগঞ্জে ব্লিচিং পাউডার ছিটানো অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কোরবানির পশুর বর্জ্য, আবর্জনা ও রক্তের দুর্গন্ধ প্রতিরোধে তিন দিনব্যাপী ব্লিচিং পাউডার ছিটানো কার্যক্রম শুরু করেছে এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার জিনজিরা ইউনিয়নের র্যাব-১০ ক্যাম্পের সামনে থেকে এ অভিযান শুরু হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম জিতু সরদার বলেন, উপজেলার ১২টি ইউনিয়নের যেসব জায়গায় পশুর হাট বসেছে, যেখানে কোরবানির রক্ত দুর্গন্ধ ছড়াচ্ছে, বর্জ্য-আবর্জনা পথের ধারে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে; সেগুলো পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এ ছাড়া যেসব এলাকায় রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা রয়েছে, ওই সব এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।