কেরানীগঞ্জে ভূমি অধিগ্রহণ না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা, মজিদ বেয়ারা, অড়াকুল ও বাক্তা মৌজার ভূমি অধিগ্রহণ না করার দাবিতে গতকাল রোববার সকালে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনকে স্মারকলিপি দিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জজ মিয়া বলেন, ‘আমরা জানতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য এই এলাকায় ৩০০ একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হবে। এ খবরে এলাকার মানুষ ক্ষুব্ধ।’