কেরানীগঞ্জে মাদক বিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে কালিন্দী ইউনিয়নের জিয়ানগরে মাদকবিরোধী সমাবেশ হয়েছে।
উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মাদকের বিস্তার রোধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোনালিসা বেগম, র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মদক প্রমুখ।