কেরানীগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে কেরানীগঞ্জের জিনজিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের মাঠে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশে স্কুল ও কলেজের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকেরা অংশ নিয়ে মাদককে ‘না’ বলেন।