কেরানীগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তাহফিজুল কোরআন নুরানি হাফেজি মাদ্রাসার রান্নাঘর থেকে আবু রায়হান রানা (১০) নামের এক ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে।

রায়হানের বাবা মো. মুরাদ বাদী হয়ে গতকাল সোমবার রাতে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদুর রহমানসহ (৪৫) ছয়জন শিক্ষক ও তিন কর্মচারীকে আটক করা হয়েছে।
মাদ্রাসার রান্নাঘরে ছাত্রের লাশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসার বাবুর্চি মো. শাহ আলম পুলিশকে বলেন, গতকাল ভোর চারটায় তিনি আবু রায়হান রানাকে ডেকে নিয়ে বলাৎকার করার চেষ্টা করলে রায়হান চিৎকার করে এবং বিষয়টি সবাইকে জানিয়ে দেবে বললে তিনি (শাহ আলম) ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে রায়হানের গলায় আঘাত করেন। ঘটনাস্থলেই রায়হান মারা যায়।