কেরানীগঞ্জে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার সড়কের পাশে উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।
দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর সড়ক এলাকায় মানববন্ধনে কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম প্রমুখ অংশ নেন।
শাহিন আহমেদ বলেন, সন্ত্রাসী ও জঙ্গিরা দেশে হত্যাকাণ্ড ও অরাজকতা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।