কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার বা তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে।

গতকাল শনিবার কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির উদ্বোধনী সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান, ডেপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রমুখ।

কেরানীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে সভাপতি করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছ। কমিটির সদস্য ও সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ বলেন, উপজেলার ৮৫৭ জন মুক্তিযোদ্ধার মধ্যে অনলাইনে আবেদন করা ৫০ জনের কাগজপত্র করা হয়েছে। আজ রোববার থেকে তিন দিন ১২টি ইউনিয়নের বাকি মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইপ্রক্রিয়া চলবে।