কেরানীগঞ্জে মুরগির খামার থেকে দুই যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নয়াবাজার এলাকায় মক্কা পোলট্রি ফার্ম নামের একটি হাঁস-মুরগির খামার থেকে গতকাল বৃহস্পতিবার সকালে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন খামারের পরিচর্যাকারী বরকতউল্লাহ (৩৫) ও তাঁর বন্ধু রাশিদুল ইসলাম (৩৪)।কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. সারোয়ার জানান, তাঁদের ধারণা, দুই বন্ধু রাতে ওই কক্ষে বিষাক্ত চোলাই মদ পান করেন এবং এর বিষক্রিয়ায় মারা যান।