কেরানীগঞ্জে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।উপজেলা প্রশাসন চত্বরে গতকাল রোববার বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, সহকারী কমান্ডার সিদ্দিকুর রহমান, সাবেক কমান্ডার সেলিম রেজা প্রমুখ।উপজেলার ১২টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারসহ শতাধিক মুক্তিযোদ্ধা এই মানববন্ধনে অংশ নেন।