কেরানীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন থেকে গতকাল শুক্রবার সকালে বাবু (১৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবুর পিতা আলমগীর কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাবু মাদক বিক্রিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাজ্জাম রোমন জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সহযোগীরা তাঁকে হত্যা করেছে।বাবুর বড় ভাই আলম জানান, বাবু বিদ্যুতের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা তাঁকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাড়ি ফেরেননি।