কেরানীগঞ্জে যুবকের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের ব্রাহ্মণসুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সাইদ (৩৫) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সাইদের বাড়ি রাজধানীর বংশাল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের ব্রাহ্মণসুর এলাকার ধানখেতে একটি গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান বলেন, লাশ থানায় নিয়ে আসার পর স্বজনেরা লাশটি শনাক্ত করেন।নিহত সাইদের ভাই আ. আলী বলেন, গত ২৫ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর সাইদ আর বাড়ি ফিরেনি।