কেরানীগঞ্জে যুবকের মস্তকবিহীন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর মোগারচর বিল থেকে গতকাল মঙ্গলবার এক যুবকের হাত ও মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।পায়ের কালো দাগ দেখে লাশটি মো. হানিফের (২৬) বলে দাবি করেছেন তাঁর মা হনুফা বেগম। হানিফদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা বাহ্রা গ্রামে। তিনি রোহিতপুর লাকিরচর এলাকায় বিয়ে করে সেখানে ভাড়া থাকতেন।হনুফা বেগম জানান, হানিফ গত ডিসেম্বর মাসে লাকিরচরে একটি গ্রিল ওয়ার্কশপের দোকান দেন। সেখানে মালামাল কিনে বিদ্যুৎসংযোগের জন্য দোকানের মালিককে এক লাখ টাকা দেন। ওই টাকা থেকে হানিফের শ্বশুর তোতা মিয়া ৫০ হাজার টাকা গোপনে তুলে নেন। এ নিয়ে হানিফের সঙ্গে তাঁর স্ত্রী বকুলের পারিবারিক কলহ সৃষ্টি হয়। গত শনিবার থেকে হানিফ নিখোঁজ হন। গতকাল সকালে এলাকাবাসীর কাছে খবর পান, মোগারচর বিলে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে পায়ের কালো দাগ দেখে লাশটি তাঁর ছেলে হানিফের বলে শনাক্ত করেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ মাইন উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, লাশটি তিন-চার দিন আগের। পায়ের নিচের অংশ ছাড়া শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত। হনুফা বেগম লাশটি তাঁর ছেলে হানিফের বলে দাবি করলেও ডিএনএ পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে।