কেরানীগঞ্জে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল ভোর ছয়টার দিকে ওই যুবকের লাশ ঢাকা-মাওয়া সড়কের রাজেন্দ্রপুর এলাকায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তাঁর মাথায় গুলি ও ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা ওই যুবককে হত্যার পর ওই স্থানে লাশ ফেলে যায়।