কেরানীগঞ্জে যুবদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা যুবদল। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শিকারীটোলায় দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিনের (ভিপি নাজিম) সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম, সহসম্পাদক আনোয়ার হোসেন, বিএনপির নেতা শরীফ মো. মহিউদ্দিন প্রমুখ। পরে সেখান থেকে যুবদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।