কেরানীগঞ্জে রুমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে গৃহবধূ রুমা আক্তার (২০) হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্বর এলাকায় বিক্ষোভ মিছিল করায় ঢাকা-মাওয়া ও ঢাকা-নবাবগঞ্জ সংযোগ সড়কে প্রায় আধ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
নিহত রুমার মা নাসিমা বেগম জানান, তিন বছর আগে জহুরুল ইসলামের সঙ্গে রুমার বিয়ে হয়।
পরিবার সূত্র জানায়, ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে রুমাকে জহুরুল ইসলাম শারীরিকভাবে নির্যাতন করেন। খবর পেয়ে রুমার স্বজনেরা এসে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।